দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে পাঁচটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা অটোচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চক্রের আরেক সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
শুক্রবার (১৭ জুলাই) পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার বিডিআর গেট ও কুলাঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই ইজিবাইক, বিভিন্ন খুচরা যন্ত্রাংশ এবং চোরাই অটো কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া সুভাষ চন্দ্র রায় (৪৩) লালমনিরহাট শহরের রায়পাড়া এলাকার নির্মল চন্দ্রের ছেলে।
ডিবি পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে একটি আন্তঃজেলা চক্র লালমনিরহাট ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ শাহজাহান কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক বিক্রির সময় সুভাষকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুভাষ জানান, চুরি করা ইজিবাইকগুলো লালমনিরহাট সদরের কুলাঘাট বাজারে অবস্থিত ‘শুভ অটো সেন্টার’-এ বিক্রি করা হতো। দোকানটির মালিক সুকুমার রায় সেগুলোর রং ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে পুলিশের দাবি।
এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কুলাঘাট বাজারে অভিযান চালালে সুকুমার রায় পালিয়ে যান। পরে তার দোকানে তল্লাশি চালিয়ে আরও চারটি চোরাই সন্দেহভাজন ইজিবাইক এবং বিভিন্ন খুচরা যন্ত্রাংশ জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইজিবাইক ও জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন কবীর বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে সেগুলোর রং ও যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে বিক্রি করে আসছিল। পলাতক আসামিসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
যে আই